২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি 'অনেক ভালো': মন্ত্রীর দাবি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে 'অনেক ভালো' বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 01:15 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে 'অনেক ভালো' বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের দু'দিনব্যাপী বর্ধিত সভা ও রাজনৈতিক কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ আবু কাওসাারের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম খালেদসহ সংগঠনের নেতারা বক্তৃতা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা, বিদ্যুতসহ সকল পরিস্থিতির উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এসব কাজে জনগণকে সহগযোগিতার হাত বাড়াতে হবে। আর যারাই আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। অর্থমন্ত্রী মুহিত বলেন, রাজনীতি হচ্ছে সহনশীলতার সর্বোচ্চ শিল্প। এ বিষয়টি চর্চার চেষ্টা করতে হবে। অত্যাচার, নির্যাতন, ধ্বংস আর ভাংচুরের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এটাই প্রকৃত দিন বদলের সনদ। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মহিউদ্দিন খান আলমগীর বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছে। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে দেশে-বিদেশে আমরা সভ্য জাতি হিসেবে নিজেদের পরিচিত করতে ব্যর্থ হবো। ওবায়দুল কাদের বলেন, "দল ক্ষমতায় এলে সব কর্মীই নেতা হয়ে যায়। এটা দলে জন্য বিপজ্জনক। তাই নেতাদের কর্মী হয়ে ভাবতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৫০ ঘ.