নেত্রকোনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে ১৪ যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
কলমাকান্দা উপজেলা সদরের চাঁনপুর এলাকায় যুবলীগ নেতা নির্মল করের বাড়িতে শনিবার এ হামলা চালানো হয়।
রোববার নির্মল কর বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা অঞ্জন সরকার জনি ও ছাত্রলীগ নেতা লিটন সরকারসহ ১৪ জন।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় কোন্দলের জেরে শনিবার সন্ধ্যায় জনি ও লিটনসহ একদল যুবলীগকর্মী নির্মল করের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩০ ঘ.
bdnews24