২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজারে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 01:14 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজারে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি। খবর পেয়ে হাজীগঞ্জ দমকল স্টেশনের কর্মীরা গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টায় নারায়ণগঞ্জগামী বোরাক একটি যাত্রীবাহী চলন্ত বাসের ইঞ্জিনে আগুন লাগে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৮ ঘ.