২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাদারীপুরের কালকিনি ও শিবচরে শুক্রবার দু'টি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

মাদারীপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি ও শিবচরে শুক্রবার দু'টি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৫ জন। নিহতরা হলেন- মান্নান হাওলাদার (৪০), কালাম স্বর্ণমত (৩৫) ও সোহেল রানা (২৫)। শিবচর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডে দুপুর দেড়টার দিকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে ও বিপরীতমুখী আরেকটি বাসের সংঘর্ষে বাসযাত্রী মান্নান হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। এতে আহত পাঁচজনকে শিবচর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাস দু'টি আটক করেছে। চালকরা পালিয়ে গেছে। এছাড়া কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকায় শুক্রবার ভোরে একটি ট্রাক দুর্ঘটনায় চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক কালাম স্বর্ণমত (৩৫) বরিশালের উজিরপুরের ছাত্তার স্বর্ণমতের ছেলে ও সহকারী সোহেল রানা (২৫) পটুয়াখালীর দশমিনা উপজেলার আবু বকর সিদ্দিকের ছেলে। কালকিনি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "ভোর ৪টার দিকে বরিশাল থেকে নারায়ণগঞ্জগামী কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ব্যাপারে শিবচর ও কালকিনি থানায় পৃথক দু'টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.