সিরাজগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী এলাকায় শুক্রবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়েছে।
নিহত মিলন (৮) বগুড়া সদরের নুড়ানী গ্রামের লাবু হোসেনের ছেলে।
পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
রায়গঞ্জ থানার ওসি সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল সাড়ে ১১টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ভূইয়াগাতী এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪২১ ঘ.
bdnews24