চাঁদপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের সহায়তা করছে তারা দেশ ও জাতির শত্রু।
তিনি বলেন, "একটি মহল ৭১'র যুদ্ধাপরাধীদের রক্ষা করতে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকায় দুদিনের সফরের শেষদিন শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, "বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে এই অপশক্তির বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের এগিয়ে যাওয়া কারো কারো পছন্দ হচ্ছে না। তারা রাজনীতির নামে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করছে।"
স
bdnews24