২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ী খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 05:11 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

সিরাজগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত শাহাদত হোসেন (৫৫) উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুইচামাড়া বাজারে তেল ও সারের ব্যবসা করতেন। তার বাড়ি বাজারের পাশের চক-মেহেদীপুর গ্রামে। বাঙ্গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শাহাদত হোসেনকে হত্যা করে বাজারের পাশে একটি নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী শুক্রবার সকালে তার লাশ দেখে পুলিশকে খবর দিয়েছে। তিনি বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাাড়া থানার ওসি মো. তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ী শাহাদতকে হত্যার উদ্দেশ্য এখনও পরিষ্কার হয়নি। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনো কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৪ ঘ.