২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাজ উদ্দিন ফকির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন ফকিরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 06:53 PM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন ফকিরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার এই নিয়োগ পত্রে স্বাক্ষর করেন। তবে নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এখনো নিয়োগ পত্র হাতে পাননি। আগামী রোববার নিয়োগপত্র পাবেন জানিয়ে মমতাজ উদ্দিন ফকির রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি আমার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল ফোনে আমাকে এ বিষয়টি জানিয়েছেন।" মমতাজ উদ্দিন ফকিরকে নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাড়াল তিন। এছাড়া এম কে রহমান ও মুরাদ রেজা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। মমতাজউদ্দিন ফকির ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। এর আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন। তিনি ১৯৮৮ সালের আগস্ট হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। মমতাজ উদ্দিন ফকিরের জন্ম ১৯৬১ সালে কিশোরগঞ্জের অষ্টবর্গ গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/০০৫০ঘ.