২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফুফু-ভাতিজা নিহত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পুষ্প দাশ (৩৫) ও অনিক দাশ (৫)। সম্পর্কে তারা ফুফু-ভাতিজা। বৃহস্পতিবার রাত সোয়া আটটায় নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি টি গেটের সামনে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে প্রাইভেট কারযাত্রী পুষ্প ও অনিক গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। প্রাইভেট কার চালককে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যান চালককে গাড়িসহ আটক করা হয় বলে ওসি জানান। নিহত দু'জনের বাড়ি মিরসরাই। তারা প্রাইভেট কারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিকটাত্মীয় এক রোগীকে দেখে বাড়ি ফিরছিলেন। নিহতদের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এইচএ/২২৩০ ঘ.