২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট পঁচাতে কৃষকদের ৩০ কোটি টাকা দেওয়া হবে

বিকল্প পদ্ধতিতে (রিবন রেটিং) পাট পঁচানোয় উদ্বুদ্ধ করতে সহায়তা হিসেবে কৃষকদের মধ্যে ৩০ কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প পদ্ধতিতে (রিবন রেটিং) পাট পঁচানোয় উদ্বুদ্ধ করতে সহায়তা হিসেবে কৃষকদের মধ্যে ৩০ কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ২৮টি জেলার ১৭১টি উপজেলার ১৪ হাজার ৮৫টি ওয়ার্ডের ১৫ লাখ কৃষককে এ সহায়তা দেওয়া হবে। কৃষকপ্রতি ২০০ টাকা করে এ সহায়তা পাবে। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "কৃষি ব্যাংকে ১০ টাকা দিয়ে খোলা ব্যাংক হিসাবের (একাউন্ট) মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। তবে কোনো কৃষকের ব্যাংক হিসাব না থাকলে তার নতুন হিসাব খোলার ব্যবস্থা করা হবে।" রিবন রেটিং পদ্ধতির ব্যাখ্যা করে মতিয়া চৌধুরী জানান, এ পদ্ধতিতে কাঁচা পাটের ছাল আগেই ছাড়িয়ে নেওয়া হবে। পরে ছোট চৌবাচ্চার আকৃতি অথবা ছোট পুকুরে এ ছাল পঁচানোর জন্য ডুবিয়ে রাখা হবে। এ সময় দ্রুত পঁচানোর জন্য ছালের ওপর ইউরিয়া সার ছিটিয়ে দেওয়া হবে। এ বিকল্প পদ্ধতি ব্যবহার করে পাট পঁচানো হলে পাটের উন্নতমানের আঁশ পাওয়া যাবে জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, "এর ফলে কৃষকরা দামও ভাল পাবেন। একইসঙ্গে এতে পাট ও পাটের গাছের প্রায় ১৬ শতাংশ অপচয় রোধ করা সম্ভব হবে।" সনাতন পদ্ধতির পরিবর্তে রিবন রেটিং পদ্ধতির ব্যবহার চালু প্রসঙ্গে মতিয়া বলেন, "নতুন পদ্ধতি জনপ্রিয় করে তুলতে প্রাথমিকভাবে প্রায় ১৫ হাজার 'রিবনার মেশিন' কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও কৃষকরা নগদ দুই হাজার টাকা মূল্যে এসব মেশিন কিনতে পারবেন অথবা বানিয়েও নিতে পারবেন।" রিবন পদ্ধতির কারণে পাটের গাছের সঙ্গে আঠালো জাতীয় পদার্থ থাকায় জ্বালানি হিসেবে তা অনেক বেশি সময় ধরে জ্বলবে বলে জানান পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কামাল উদ্দিন আহমেদ। কৃষি স