২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে বন্যা-ভাঙ্গন

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েকদিন ধরে নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম জেলার কয়েকশ গ্রামের মানুষ। এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এসব জেলা ও পাশের ভারতের আসাম, মেঘালয় এলাকায় হালকা বৃষ্টিপাত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নওগাঁ: জেলার আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মান্দা ও আত্রাই উপজেলায় ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বেড়ে ছোট যমুনা, আত্রাই নদী ও শাখা ফকির্ণী নদীর দুই তীরের অন্তত ৫০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কশব ইউনিয়নের চকরামপুর ঘোষপাড়ায় বেড়িবাঁধ ভেঙ্গে অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ফকির্ণী নদীর দক্ষিণ তীরেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের উদনপৈ এলাকায় ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০ ফুট ভেঙ্গে গেছে। এতে ওই এলাকার ফুলবাড়ী, উদনপৈ, মিরাপুর, পুর্বমিরাপুরসহ প্রায় ১০টি গ্রাম প্ল