২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মাদক উদ্ধার, অস্ত্রসহ আটক ১

বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার মাদক ও বোমা উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া অস্ত্রসহ একজনকে আটকও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার মাদক ও বোমা উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া অস্ত্রসহ একজনকে আটকও করা হয়। আটক ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে র‌্যাব জানিয়েছে। তিনি এখন র‌্যাব হেফাজতে আছেন। তাৎক্ষণিকভাবে তার নাম বা বিস্তারিত কিছু জানা যায়নি। বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মহানগর ও জেলার বিভিন্ন স্থানে র‌্যাবের কয়েকটি দল অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এলজি (বন্দুক) ও একটি রাম দা উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য স্থান থেকে এক কেজি ৮৪০ গ্রাম হেরোইন, দুই কেজি গাজা, তিন কেজি তরল ফেন্সিডিল, তিনটি হাতবোমা ও ৫০ হাজার টাকা মূল্যের জাল মুদ্রা উদ্ধার করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তিকে র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.