২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়শা ৫ দিনের পুলিশ হেফাজতে

রাজধানীর আদাবরে শিশু সামীউল হত্যা মামলায় মা হুমায়রা আক্তার আয়শাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে শিশু সামীউল হত্যা মামলায় মা হুমায়রা আক্তার আয়শাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আয়শাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে মহানগর হাকিম কামরুন্নাহার রুমী পাঁচ দিন মঞ্জুর করেন। এ মামলায় মঙ্গলবার শামসুজ্জামান আরিফ হাকিমের কাছে ওই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আরিফের দ্বিতীয় স্ত্রী সাথীকে একই আদালত মঙ্গলবার তিন দিনের রিমান্ডে পাঠায়। গত ২৪ জুন সকালে আদাবরের নবোদয় হাউজিং লিমিটেডের একটি খালি প্লট থেকে মোহাম্মদপুরের গ্রীন উডস স্কুলের নার্সারীর ছাত্র সামীউল আজমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা কে এম আজিজ বাদি হয়ে তার স্ত্রী আয়শা ও তার প্রেমিক আরিফকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১০০ঘ.