২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারা পৌর জামায়াত আমির কারাগারে

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর জামায়াত আমির হারুন-অর-রশীদকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

কুষ্টিয়া, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা পৌর জামায়াত আমির হারুন-অর-রশীদকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার রাতে উপজেলার ষোলদাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বাড়ি থেকে চারটি হাতবোমাও উদ্ধার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবীর জানান, রাতে নিজ বাড়ি থেকে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়। সকালে বিস্ফোরক আইনে একটি মামলা করে তাকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.