২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক বিক্রিয়ায় ২০ ছাত্র অসুস্থ

রাজধানীর পল্লবীতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে রাসায়নিক বিক্রিয়ায় অন্তত ২০ ছাত্র অসুস্থ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবীতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে রাসায়নিক বিক্রিয়ায় অন্তত ২০ ছাত্র অসুস্থ হয়ে পড়ে। বুধবার দুপুরে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কের ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি নামের এই শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের একটি কক্ষে ব্যবহারিক পরীক্ষা চলাকালে কোনো একটি পাত্র থেকে সবার অজ্ঞাতে রাসায়নিক দ্রব্য বের হয়ে পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় সবার শ্বাসকষ্ট শুরু হলে পুরো প্রতিষ্ঠানে শোরগোল পড়ে যায়। তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের স্থানীয় আধুনিক হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি। পুলিশ কর্মকর্তা জানান, হাসাপাতাল থেকে দুপুরের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন। তবে কারো অবস্থা সংকটজনক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/এমএসবি/১৯২১ ঘ.