২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তরুণীর আত্মহত্যা

বরিশালে মঙ্গলবার সকালে এক তরুণী ফাঁসিতে আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে মঙ্গলবার সকালে এক তরুণী ফাঁসিতে আত্মহত্যা করেছেন। নগরীর গোরস্থান রোডের ধোপাবাড়ি মোড় এলাকায় বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত ফারজানা হোসেন রুম্পা (১৭) ওই বাড়ির মালিক মাহাবুব হোসেন লালের ছোট মেয়ে। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মাহমুদ জানান, রুম্পা তার শোবার ঘরে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন। স্বামীকে নিয়ে তিনি বাবার বাড়িতে থাকতেন। রুম্পার বাবা মাহাবুব হোসেন লাল বলেন, রুম্পার ঘরে অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে তার মা দরজা ভেঙে তার লাশ দেখতে পান। রুম্পার স্বামী ঝুমা বলেন, কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল সে। এ জন্য গত সোমবার তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/০০০০ ঘ.