মাদারীপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে বজ্রপাতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার উমেদপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উমেদপুরের হাশেম হাওলাদারের বাড়িতে বজ্রপাত হলে ঘটনাস্থলে হাশেম হাওলাদার (৭৫) ও তার মেয়ে রাহেলা বেগম (৪০) মারা যান।
একই সময়ে উমেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্রী আহত হয়।
এরা হলো ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর সোনিয়া আক্তার, মৌসুমি আক্তার, নুপুর, এমিলি ও তানজিলা। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24