নড়াইল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে পুলিশ হেফাজত থেকে মঙ্গলবার এক আসামি পালিয়ে গেছে।
মো. সাগর (২৯) নামের ওই আসামির বাড়ি সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে।
মঙ্গলবার দুপুরে নড়াইল কোর্ট হাজত থেকে ভ্যানে জেলা কারাগারে নেওয়ার পথে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কোর্র্ট হাজতের হাবিলদার আব্দুল রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে আনার পর অসুস্থ হয়ে পড়লে সদর থানার দু'জন কনস্টেবল তাকে ভ্যানে কারাগারে নিয়ে যাচ্ছিল। পথে মহিষখোলা এলাকা পার হওয়ার সময় সে পালিয়ে যায়।
তবে তার সঙ্গে থাকা অপর দুই আসামি পালাতে পারেনি।
পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম ফজলুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24