ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার চেষ্টাকালে রাজধানীর যাত্রাবাড়ি থেকে দলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ইব্রাহিম হোসেন, মাহবুব ও আলমগীর হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এদের গ্রেপ্তার করা হয়েছে।"
বুধবার তাদের আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/২২২১ ঘ.
bdnews24