২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে অনেক বদলী

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মঙ্গলবার রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। এ ব্যাপারে পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

একদিনে অনেক বদলীঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মঙ্গলবার রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। এ ব্যাপারে পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট মনিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ পরিসংখ্যান বিভাগের যুগ্ম-সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত উপসচিব আবুল কালাম সামসুদ্দিনকে খাদ্য বিভাগের উপসচিব করা হয়েছে। ঝিনাইদহের জেলা জজ মফিজুল ইসলাম বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল অদুদকে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মং টেন উইনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা কর্নেল মো. শাহজাহান। চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমীর উর্ধ্বতন প্রশিক্ষণ পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার সাইফুল হককে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন লে. কমান্ডার মাসুদুর রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার শাহীনুল ইসলামকে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (২য় পর্যায়) সহকারী পরিচালক শাহনাজ পারভীনকে প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। এছাড়াও সিলেটের চার্জ অফিসার আবি আবদুল্লাহকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), পটুয়াখালীর এডিসি ইউসুব আলী মোল্লাকে ফরিদপুরের এডিসি, ফরিদপুরের এডিসি শিবানী ভট্টাচার্যকে মানিকগঞ্জের এডিসি, ঢাকার সহকারী ওয়াকফ প্রশাসক ফখরুল কবীরকে পটুয়াখালীর এডিসি, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম মাহবুবুর রহমানকে ঢাকার এডিসি, কুমিল্লার মুরাদনগরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম শওকত ইকবাল শাহীনকে ফেনীর এডিসি, বগুড়ার নন্দীগ্রামের ইউএনও ড. মোশাররফ হোসেনকে রংপুরের এডিসি, বগুড়া সদরের ইউএনও মমতাজ উদ্দিনকে মুন্সীগঞ্জের এডিসি এবং বগুড়া শাহজাহানপুরের ইউএনও দেওয়ান আব্দুস সামাদকে পঞ্চগড়ের এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২০০০ ঘ.