২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আঁজেপাড়া দাখিল মাদ্রাসায় সোমবার দুপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

গাইবান্ধা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আঁজেপাড়া দাখিল মাদ্রাসায় সোমবার দুপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ভাংচুর চালায় বলে কর্তৃপক্ষ জানায়। এ সময় তারা মাদ্রাসার সুপারের কক্ষের চেয়ার টেবিলও ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙাচোরা ছবি থানায় নিয়ে যায়। সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতাসহ কিছু যুবক মাদ্রাসা সুপারের কক্ষে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। রাত ১০টায় পুলিশ কর্মকর্তা জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.