২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে দুজন নিহত

বজ্রপাতে সাতক্ষীরায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

সাতক্ষীরা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বজ্রপাতে সাতক্ষীরায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। সোমবার সকালে সদর উপজেলার পার মাছখোলা ও শহরের বাঁকাল এলাকায় পৃথক বজ্রপাতের এরা হতাহত হয়। নিহতরা হলেন- পার মাছখোলা গ্রামের মোজাম্মেল হোসেন মোজাম (২৮) ও শহরের ইটাগাছা এলাকার শফিকুল ইসলাম (৪০)। আহত ব্যক্তি হলেন মোজাম্মেল হোসেনের ছোট ভাই আব্দুল আলিম। সদর থানার ওসি শাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মোজাম্মেল ও তার ছোট ভাই আলিম বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ টার সময় বজ্রপাতে মোজাম্মেল ঘটনাস্থলে মারা যান। দুটি গরুও মারা যায়। আহত আব্দুল আলিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময় শহরের অদূরে বাঁকাল মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মারা যান শফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.