২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকে আগুন, নিহত ১

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন লেগে যায়। আগুনে পুড়ে মারা যান ট্রাকচালকের সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন লেগে যায়। আগুনে পুড়ে মারা যান ট্রাকচালকের সহকারী। রোববার ভোর ৫টার দিকে সদর উপজেলায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর। জেলার নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রাকটি (টাঙ্গাইল-ট-০২-০০৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে আগুন লেগে যায়। ট্রাকটির ভেতরে আটকা পড়া চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে ট্রাকের সামনের অংশসহ গাছটি পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে সার্জেন্ট মোস্তাফিজ জানান। গাজীপুর দমকল কর্মকর্তা (স্টেশন অফিসার) আবু জাফর আহমেদ জানান, ঘর্ষণজনিত কারণেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.