ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে।
রোববার সকালে উপজেলার তিন গ্রামের লোকজনের মধ্যে ছয় ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ৩১ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ও সাত রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান।
তিনি সাংবাদিকদের জানান, উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে আধিপত্যের জের ধরে রোববার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইছাপুরা ইউপি'র বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন ও সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
গত এক বছরে দু'গ্র"পের মধ্যে অন্তত পাঁচবার সংঘর্ষ হয়েছে বলে ওসি জানান।
তিনি জানান, গত মঙ্গলবার ও শুক্রবার দু'গ্র"পের সংঘর্ষ আহত হয় অর্ধশত লোক। এরই জের ধরে রোববার সকাল ৬টা থেকে আড়িয়ল বাজারে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে ডালপা, কুতুবপুর ও খাদুরাইল গ্রামে। দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে।
আহতদের মধ্যে ফরিদ আহমেদ (৪৫), সোহেল (১৫), ছট্টু মিয়া (৩২), নুরু মিয়া (২৫), তুকরিলা (১৪), মনু মিয়া (৫০), শাহআলম (১৮), আবুল মোবারক (৫২), তৌহিদ মিয়া (৩০), হাদিস (১২), হেলাল (৩৫), সোফিয়া (৬০), হুমায়ুন (২৫), কাউসার (২০), ভুট্টু মিয়া (২৮), শাহ পরান (২২), মনির (২২), আলামিন (৩০), মন মিয়া (৫০), তৌহিদ (২৮), মুর্শেদা (৪০), তাজু মিয়া (৪৫), বানেছা (২৫), মমতাজ (৩০), জলফু (৩০), বাবুল (৩৮), হেলাল (৩৫), শাহ কামাল (২৫), জামাল (২৫) ও আব্দুল
bdnews24