২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমশের মবিন চৌধুরী গ্রেপ্তার

বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে রোববার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে রোববার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে তাকে বেলা সোয়া ১২টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সাদা পোষাকের আইনশৃংখলা রক্ষাকারি বাহনীর সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা দপ্তরে নেওয়া হয়। বিএনপির উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ বলেন, "আমরা দাঁড়িয়ে ছিলাম। রাস্তার ওপাশ দিয়ে হরতালের সমর্থনে মিছিল চলছিল। হঠাৎ একটি গাড়ি এসে আমাদের ধাক্কা দিয়ে তাকে তুলে নিয়ে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএম/এলএইচ/কেএমএস/১৩৪৪ ঘ.