ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হলিক্রস আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১০ এ চ্যাম্পিয়ন হয়েছে স্পন্দন মাদ্রাসা ডিবেটিং সোসাইটি। রানার আপ হয়েছে গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব (হেরাল্ড)।
শনিবার সন্ধ্যায় হলিক্রস স্কুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন হলিক্রস স্কুল ডিবেটিং ক্লাবের মডারেটর রোকেয়া বেগম।
বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সিস্টার ম্যারিয়ান ট্রিজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলিক্রস কলেজের সাবেক অধ্যক্ষ জোসেফ ম্যারি।
অনুষ্ঠানে হলি ক্রস স্কুল ডিবেটিং ক্লাবের মুখপত্র 'প্রবাক প্রথন'র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
'যুক্তির শুদ্ধ বিকাশ, সংস্কৃতির শুভ্র চেতনা, হোক নতুন পথ চলার অনুপ্রেরণা'
bdnews24