২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির ২ নেতা আটক

সাতক্ষীরায় শনিবার ভোরে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 12:50 PM

সাতক্ষীরা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় শনিবার ভোরে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- জেলা বিএনপির সদস্য ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মাসুমবিল্লাহ শাহীন। সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী অভিযোগ করে বলেন, "বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল বানচাল করতে পুলিশ নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে।" হরতাল বানচাল করতে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাড়িয়ে বেড়াচ্ছে বলে শনিবার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সাতক্ষীরা সদর থানার সহকারি উপ-পরিদর্শক গঙ্গা রানী জানান, আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৭ঘ.