২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তরুণীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

সাভার, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়ার বসুন্ধরা হাউজিংয়ের কাছ থেকে শুক্রবার ভোরে এক তরুণীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এসআই মুরাদ জানান, তরুনীকে কুপিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তিনি আরও জানান, তিনি মনে করছেন, বৃহস্পতিবার রাতে যে কোন সময় ধর্ষনের পর তরুনীকে হত্যা করে দূস্কৃতকারীরা লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। তাৎক্ষণিকভাবে তরুনীর পরিচয় পাওয়া যায় নি। পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সাভারের ছায়াবিথি এলাকায় জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির পুকুরপাড়ে বন্ধুদের সঙ্গে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দের জের ধরে খুন হয় জামগড়া এলাকার বান্ধো ডিজাইনের শ্রমিক আলমগীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১০ ঘ.