২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে মিছিল করে বোমা ফাটিয়েছে শিবির

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারো মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারো মিছিল করেছে। বৃহস্পতিবার রাতে মিছিল করার সময় তারা ১০-১২টি হাতে তৈরি বোমা ফাটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের সাত কর্মীকে আটক করে পুুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া আটটার দিকে শিবিরের দেড় থেকে দুই শতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে স্লোগান দিতে দিতে প্রশাসন ভবন এলাকা হয়ে প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়। এ সময় তারা ১০-১২টি বোমা ফাটায়। ক্যাম্পাসের বেশ কয়েকটি পয়েন্টে পুলিশ থাকলেও তাদের তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় পুলিশ রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির ভোট গণনা চলছিলো। হঠাৎ শিবিরের মিছিল এবং বোমা ফাটানোর ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারিসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিকালে শহীদুল্লাহ্ কলা ভবন থেকে শিবিরের সাত কর্মীকে আটক করে পুলিশ। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতেই তারা (শিবির) এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, মিছিল ও বোমা ফাটানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিলো কি না তাও দেখা হবে বলে তিনি জানান। গত বছর ১৩ মার্চ ছাত্রলীগ-শিবির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবির কয়েক দফা মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ. হঠাৎ শিবিরের মিছিল এবং বোমা ফাটানোর ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারিসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিকালে শহীদুল্লাহ্ কলা ভবন থেকে শিবিরের সাত কর্মীকে আটক করে পুলিশ। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতেই তারা (শিবির) এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, মিছিল ও বোমা ফাটানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিলো কি না তাও দেখা হবে বলে তিনি জানান। গত বছর ১৩ মার্চ ছাত্রলীগ-শিবির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবির কয়েক দফা মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.