ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচন ১৫ দিন পেছানো হয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ আগামী ১১ জুলাই নির্ধারন করা হয়।
বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ জুন অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ (২০১০-১২) নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিকেএমইএ'র নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/এইচএ/১৯২২ ঘ.
bdnews24