ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবার বোরকা পরে রাজধানীর তাজমহল রোডে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি।
গ্রেপ্তারকৃতের নাম রিপন(২৭)।
র্যাব-২ এর ক্যাপ্টেন আবু খালেদ আল মামুন জানান, বুধবার দুপুরে বোরকা পরিহিত এক ব্যক্তি তাজমহল রোডের কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মেয়ে সেজে বোরকা পড়ে স্কুল পড়ুয়া মেয়েদের মাঝে মিশে গিয়ে উত্ত্যক্ত করছিল।
এলাকাবাসীর সন্দেহ হলে র্যাবকে বিষয়টি জানায়। পরে র্যাব বোরকা পরিহিত দাড়িওয়ালা রিপনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/০১১৪ ঘ.
bdnews24