২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের কাস্টমস গুদামে আগুন

রাজধানীর শাহজালাল (র.) আন্তজার্তিক বিমান বন্দরের কাস্টমস গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শাহজালাল (র.) আন্তজার্তিক বিমান বন্দরের কাস্টমস গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাত পৌনে ১০টায় গুদামের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানায়নি নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত দমকলকর্মী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই কাস্টমস গুদামের কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি দমকল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২২৫৮ ঘ.