২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

বান্দরবানের একটি মাদ্রাসায় তুচ্ছ ঘটনায় এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

বান্দরবান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের একটি মাদ্রাসায় তুচ্ছ ঘটনায় এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শহরের ছিদ্দিকীনগর এলাকার ইসলামী শিক্ষা কেন্দ্র নামের মাদ্রাসাটির অভিযুক্ত ওই শিক্ষক ঘটনার পর থেকে পলাতক। ইয়াছিন আক্তার মুক্তা (৯) নামের প্রথম শ্রেণীর এই ছাত্রীকে শিক্ষক আব্দুর রহমান বেত দিয়ে পেটানোর পর একটি কক্ষে তিনদিন বেঁধে রাখেন। মঙ্গলবার পানি খাওয়ার নাম করে ইয়াছমিন আক্তার মুক্তা (৯) নামের ওই ছাত্রী পালিয়ে বাড়িতে চলে আসে বলে জানিয়েছে তার মা শাহেনা আক্তার। তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান বাজারের বোটঘাটা এলাকার শাহেনা আক্তার সাংবাদিকদের জানান, মুক্তা তাদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছে। তিনি জানান, ইসলামী শিক্ষা কেন্দ্র (মাদ্রাসা) ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতো মুক্তা। গত শনিবার ওই মাদ্রাসারই ৭ম শ্রেণীর ছাত্রী মর্জিনা মাদ্রাসার পাশের তার এক আত্মীয়ের কাছ থেকে মোবাইল ফোন আনতে পাঠায় মুক্তাকে। শিক্ষক আবদুর রহমান তা দেখে ফেলেন এবং মুক্তাকে বেত দিয়ে পিটিয়ে জখম করেন। বেত্রাঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে লাল হয়ে ঘার মতো হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে গিয়ে বান্দরবান সদর হাসপাতালের ৪০ নম্বর বেডে চিকিৎসাধীন মুক্তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ মুক্তার ওপর নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনা জানাজানি হওয়ার পর আবদুর রহমান পালিয়ে যান। এ ব্যাপারে কথা বলতে মঙ্গলবার রাতে মাদ্রাসায় গিয়ে পরিচালক হোসেন মো. ইউনুছকে পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবদুর রহমান পালিয়ে থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয় কয়েকজন জানান, আবদুর রহমান মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের প্রায়ই নির্যাতন করতেন। এক মাস আগেও মাদ্রাসার হেফজ শাখার ছাত্র মো. হাসানকে ওই শিক্ষক মারধর করেন। এ ব্যাপারে বুধবার দুপুরে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়