২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকাডুবি, মা-ছেলের লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরের সারি (বড়গাঙ্গ) নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের জৈন্তাপুরের সারি (বড়গাঙ্গ) নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। রোববার দুপুরে নৌকাডুবি হয়। মঙ্গলবার দুপুরে নদীর রুপচেং এলাকায় তাদের লাশ ভেসে ওঠে। উদ্ধার করা হয়েছে জৈন্তাপুর উপজেলার দক্ষিণ কামরাঙ্গি লালাবস্তি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী জুবেদা খাতুন (৩০) ও তার ছেলে কাওসার আহমদের (২) লাশ। নিখোঁজ রয়েছে খলিলুর রহমানের ভাইপো তোফায়েল আহমদ (৭)। জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, দুপুরে সারি (বড়গাঙ্গ) নদীর রুপচেুং এলাকায় জুবেদা ও কাওসারের লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত রোববার দুপুরে উপজেলার হর্ণি, বাইরাগেল, লালাখাল গ্রামের ৩০-৪০ জন যাত্রী একটি ইঞ্জিন নৌকা জৈন্তাপুরে যাওয়ার পথে কাটাখাল এলাকায় নৌকাটি ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৯ ঘ.