২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন আইনের এক মামলায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মোফাজ্জল হোসেন গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 12:38 PM

গাজীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন আইনের এক মামলায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মোফাজ্জল হোসেন গ্রেপ্তার হয়েছেন। কালীগঞ্জ থানা পুলিশ সোমবার রাত ৮টার দিকে জয়দেবপুর রেলজংশন সংলগ্ন একটি সেলুন থেকে তাকে গ্রেপ্তার করে। থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে কালীগঞ্জ থানায় সোমবার বিকালে মোফাজ্জল হোসেনের স্ত্রী সুফিয়া সিকদার শিল্পীর নারী নির্যাতন আইনের ১১(গ)/ ৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পূর্বে দায়ের কয়েকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, মোফাজ্জল ২০০৫ সালে জয়দেবপুর থানায় জুয়া আইনে দায়ের করা একটি, ১৯৯৮ সালে বিস্ফোরক আইনে এবং ২০০৮ সালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা আরো তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩১৭ ঘ.