খাগড়াছড়ি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেব্র"য়ারিতে খাগড়াছড়ির সহিংস ঘটনার 'নিরপেক্ষ' তদন্ত হওয়া জরুরি বলে মনে করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন।
প্রতিনিধি দলটি তিনদিনের সফর শেষে সোমবার রাঙ্গামটির উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করে।
গত ফেব্র"য়ারি মাসে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত সহিংস ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে তারা শনিবার খাগড়াছড়ি আসেন।
কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্বপন আদনান, মেঘনাগুহ ঠাকুরতা, টম এক্সকেল সেন, ক্রিসিনানিল সেল ও হানা সামস।
সফর শেষে সোমবার সকালে তারা খাগড়াছড়ি পযর্টন মোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তারা
২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়ি শহরের সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে মত দেন।
তারা ২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়ি সদরের সহিংস ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বললেন। পাহাড়ি ও বাঙালি নেতা এবং স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।
গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। এর জেরে ২১ ফেব্র"য়ারি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় সেনাবাহিনীর গুলিতে দুজনের মৃত্যু হয়।
এর দু'দিন পর ২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে কয়েকজন আহত হয়। জেলা সদরের কয়েকটি এলাকায় দোকান ও বাড়িঘরে আগুনও দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৫০ ঘ.
bdnews24