২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নাসিং ইন্সটিটিউটের ১৪ শিক্ষার্থী অসুস্থ

অনুষ্ঠানের খাবার খেয়ে সিলেট নাসিং ইন্সটিটিউটের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

সিলেট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুষ্ঠানের খাবার খেয়ে সিলেট নাসিং ইন্সটিটিউটের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার ও সোমবার বিভিন্ন সময়ে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বরাত দিয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মীর মাহবুবুল আলম জানান, গত শনিবার সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে শিক্ষার্থীরা পেটের পীড়ায় আক্রান্ত হতে থাকেন। রোববার দুপুরে তানিয়া (২১) নামের এক শিক্ষার্থী প্রথম হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল থেকে পর্যায়ক্রমে ভর্তি হন লিটন (২১), আব্দুল মালেক (২৩), আঁখি (২০), শারমীন (১৯), সালমা (২০), প্রিয়াংকা দে (২০), হাসনাহেনা (২৪), সীমা (২১), সুফিয়া (২০), সাবানা (২০), আশিকা (২০), শহিদুল ইসলাম (২০) ও নাসরিন আক্তার (২১)। মাহবুবুল আলম আরো বলেন, "কি কারণে তারা আক্রান্ত হয়েছেন তা তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের রেজিষ্টারে আক্রান্তদের ভর্তির কারণ 'ফুড পয়জনিং' লেখা হয়েছে।" তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ফুড পয়জনিং না অন্য কোনো কারণে আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.