২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেল স্টেশন অবরোধ প্রত্যাহার

এমপিওভুক্তির আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মন্দবাগ রেল স্টেশন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহআলম কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মন্দবাগ রেল স্টেশন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহআলম কলেজের শিক্ষার্থীরা। এমপিওভুক্তির দাবিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে মন্দবাগ রেল স্টেশন অবরোধ করে কলেজটির কয়েকশ ছাত্রছাত্রী। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় কলেজের শিক্ষক এবং স্থানীয়রা। এ অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহারের পর রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। রেল স্টেশন অবরোধের খবরে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও উপজেলা প্রসাশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর অবরোধকারীদের সঙ্গে তাদের আলোচনা হয়। এক পর্যায়ে জেলা প্রশাসক এমপিওভুক্তির ব্যাপারে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩৩৭ ঘ.