চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়োজিদ থানা এলাকায় শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন আরো দু'জন।
নিহতরা হলেন- বালুচরা দুর্গা সড়কের বাসিন্দা প্রিয়তম মহাজেনের ছেলে ছোটন মহাজন (১৮) ও মিটন মহাজন (২৫) এবং বিদ্যুৎ মিস্ত্রী মিঠু (৪০)।
আহত মো. বাবুল (২৫) ও রফিকুল ইসলামকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির হাবিলদার সুলতান মামুদ জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রিয়তম মহাজনের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান মিঠু, বাবুল ও রফিকুল। মিঠু বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও স্পৃষ্ট হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24