ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকার ঢাকাসহ দেশের ২৭টি জেলায় শনিবার বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব (সিএফএল) বিতরণ করেছে।
প্রথম পর্যায়ে ৫৫ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হয় বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়।
সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক রাজধানীর নারিন্দায় কে এম হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাল্ব বিতরণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
এরপর তিনি মানিকনগরে সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিতরণ কাজ পরিদর্শন করেন।
রাজধানীতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ১৩৪টি বিতরণ কেন্দ্রে দুই লাখ ৪০ হাজার গ্রাহকের মাঝে আট লাখ ৪৭ হাজার বাল্ব বিতরণ করে। ডেসকো বিতরণ করে ৯১টি কেন্দ্রে ৪ লাখ ২৯ হাজার বাল্ব।
প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক গ্রাহককে সাধারণ বাল্ব জমা দিয়ে সিএফএল বাল্ব নিতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মিরপুরে বশির উদ্দিন মডেল
bdnews24