সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট সীমান্তে শনিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছেন।
সকাল ৯টায় উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারির নয়াগাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিছনাকান্দি গ্রামের পেছাই মিয়ার ছেলে নাসির উদ্দিন (৩০) ও বগাইয়া গ্রামের তাহের আলীর ছেলে লিলু মিয়া (২৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিছনাকান্দি বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার সিদ্দিক আলম জানান, বাংলাদেশ সীমানায় নৌকা নিয়ে পাথর আহরণ করছিলেন নাসির ও নিলু। হঠাৎ খাসিয়ারা বন্দুকের ছররা গুলি ছুঁড়লে তাদের পিঠে ও মাথায় গুলি লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24