গাজীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি পলিমার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শাহ আলম (৩০) টঙ্গীর কাঁঠালদিয়ায় ন্যাশনাল পলিমার কারখানায় কাজ করতেন। তিনি ফেনীর পরশুরাম উপজেলার চর কালিকাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় কাজ করার এক পর্যায়ে সকাল ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহ আলম। টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মৃত।
আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24