২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভারী বর্ষণ, জীবনযাত্রা অচল

বান্দরবানে ৫ দিন ধরে ভারী বর্ষণে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

বান্দরবান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে ৫ দিন ধরে ভারী বর্ষণে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বৃষ্টির ফলে জেলার নিম্নাঞ্চলে পানি উঠে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীসহ বিভিন্ন খাল ও ছড়ার (ঝিরি) পানি বৃদ্ধি পাচ্ছে। নদী তীরবর্তী বসতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। টানা বর্ষণের ফলে পাহাড়ে বসবাসকারীদের বসত ঘরগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। গত রোববার বান্দরবানে ভারী বর্ষণ শুরু হয়। বৃষ্টির কারণে গত ১৬ জুন পাহাড় ধসে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র" এলাকায় ৫ জনের মৃত্যু ও অন্তত ১০ জন আহত হয়। বর্ষণজনিত বন্যায় তিন শতাধিক পরিবারের বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়। উপজেলা প্রশাসন মাইকিং করে ও ঢোল পিটিয়ে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলছে। টানা বর্ষণের ফলে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোকজন রাস্তায় বেরুতে পারছে না। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪০ ঘ.