২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে পুড়েছে ৭টি দোকান

সাভারে নামা বাজারে ফেন্সি সুপার মার্কেটে বৃহস্পতিবার আগুন লেগে পুড়ে গেছে সাতটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে নামা বাজারে ফেন্সি সুপার মার্কেটে বৃহস্পতিবার আগুন লেগে পুড়ে গেছে সাতটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ৫ জন। সাভার ফায়ার ব্রিগেডের একটি ইউনিট বেলা সাড়ে ১২টায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খলিলুর রহমান জানান, মার্কেটের একটি মুদির দোকান থেকে বেলা ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা হলো-লোকমান হোসেন, সাইদুর রহমান, সজল, বিশ্বনাথ ও প্রদীপ। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ব্যবসায়ী গোকুল সাহা জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২০৪৮ ঘ.