চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী, প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার, মিন্টু চৌধুরী ও আল আমিন দেওয়ান
চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ভোট নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বুধবার সকালে এ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে।"
ভোটগ্রহণের জন্য প্রায় ৫০ লাখ ব্যালট পেপার, ছয় হাজার স্বচ্ছ ব্যালট বাক্স, একটি ওয়ার্ডের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারা এগুলো নিয়ে কেন্দ্রে যাচ্ছেন।
ভোটগ্রহনের জন্য প্রায় ১৫ হাজার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় বিশ হাজার সদস্য ভোটের দিন নিয়োজিত থাকবেন। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছে।
চট্টগ্রামে একটি সুষ্ঠু নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, "ভোটারদের জন্য নির্বিঘ
bdnews24