রংপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে আব্দুল কাদের রুনু ও কাশেম নামের দু'জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বিএনপির এক অংশ উপজেলা পরিষদের বেগম রোকেয়া মিলনায়তনে কর্মী সমাবেশ ডাকে। অপর অংশের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সেখানে সমাবেশ করার অনুমতি বাতিল করে।
উপজেলা পরিষদের কাছে শাপলা চত্বরে শাহজাহান গ্রুপের সভা চলাকালে সন্ধ্যা সোয়া ৬টায় চুন্নু গ্র"পের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে শাহাজাহান গ্রুপ সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
উপজেলা বিএনপির আহবায়ক শাহ মো. শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাজানুর রহমান খাজা, গোলাম রব্বানী, সাজেদুর রহমান রানা, রুহুল্লা জুয়েল, আনোয়ারুল ইসলাম লাল প্রমুখ।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বলেন, শহাজাহানের নেতৃত্বে সভা চলাকালে চুন্নু গ্রুপের সমর্থকরা হামলা চালালে পুলিশ লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.
bdnews24