২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ৪ লাশ, ২ খুন

সাতক্ষীরা, জামালপুর ও সাভার থেকে মঙ্গলবার শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা, জামালপুর ও সাভার থেকে মঙ্গলবার শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে খুন হয়েছে দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: জেলার আশাশুনি ও তালা উপজেলায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আশাশুনির কুন্দুড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয় আমির হামজা ওরফে শুভ (৬) নামের এক শিশুর লাশ। তালা উপজেলার আটারই গ্রাম থেকে আসমা খাতুন (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁকড়া গ্রামের শুভর বাবা বেল্লাল হোসেন সরদারের সঙ্গে জমি নিয়ে নৈকাঠির মফিজুল ইসলাম এর বিরোধ চলছিলো। সোমবার রাতে বেল্লাল শুভকে নিয়ে উপজেলার বুধহাটা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কুন্দুড়িয়া এলাকায় মফিজুল তার কয়েকজন সহযোগি শুভকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে ছেড়ে দেওয়ার জন্য তারা বেল্লালের কাছে এক লাখ টাকা দাবি করে। ফিরে এসে বেল্লাল প্রতিবেশীদের নিয়ে আবার ঘটনাস্থলে যা। কিন্তু শুভকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে এলাকাবাসী মরিচ্চাপ নদীতে শুভর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় বেল্লাল হোসেন বাদি হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ আলতাফ হোসেন (৩৫) ও রুহুল আমিন সরদার (৩৪) নামের দুজনকে আটক করেছে। তালা থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে বাড়ির পাশের পাট বাগান থেকে গলাকাটা অবস্থায় আসমাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ আসমার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠায়। প্রেমঘটিত কারনে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ওসি লিয়াকত। জামালপুর: জামালপুর সদর উপজেলার চর জালালের পাড়ার মো. মাহবুব ওরফে মাসুদ (৩৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ওই গ্রামে। সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুব সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মাহাবুব এলাকায় চুরিসহ নানা অসামাজিক কাজের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। সাভার: সাভার জাতীয় স্মৃতি সৌধের লেক থেকে মো. সোহান (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাভার ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলো। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার ডেন্ডাবর এলাকার নতুন পাড়া মহল