ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের বাংলাদেশ সফর শেষে চীনা ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করেছেন।
এয়ার চায়নার একটি বিশেষ বিমান যোগে তিনি ঢাকা ছাড়েন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সি চিন পিংকে বিদায় জানান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
দু'দিনের সফরকালে চীনা ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24