নড়াইল, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দু'জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে কালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে এ হামলা হয়।
আহতরা হলেন- সালামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেন (৪৫) ও তার ভাইপো শাহানুর সরদার (২৬)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরদার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে রাস্তায় এলে কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে আহত করে ৬৫ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
কালিয়া থানার উপ-পরিদর্শক মো. তৈয়েব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচবছর আগে সালামবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামে কাদের থানদার নামে এক ব্যক্তি খুন হন। সরদার আনোয়ার এ মামলায় একজন আসামি।
কাদের থানদারের আত
bdnews24