২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একজনের যাবদজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

নেত্রকোনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় একজনের যাবদজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত। এছাড়া দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাভোাগ করতে হবে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী এ রায় দেন। দণ্ডিত আরশাদ হোসেন স্বপন (৪৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাঝাইল গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আরশাদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর স্বপন দুর্গাপুর উপজেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সদর আলীকে মধ্যবাজার এলাকায় তার ফার্মেসিতে কাঠের চেয়ার দিয়ে আঘাত করে খুন করেন। পরদিন নিহতের ছেলে চন্দন আরশাদ হোসেন স্বপনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ আরশাদ হোসেনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১৫ ঘ.